IUD
আইইউডি কি :
আইইউডি বা Intro-uterine device জরায়ুতে স্থাপন উপযোগী অস্থায়ী দীর্ঘমেয়াদি গর্ভনিরোধক/ জন্মনিয়ন্ত্রণ উপকরণ।
কপার–টি ৩৮০ এ:
ইংরেজি “T” অক্ষরের মতো দেখতে এ উপকরণটি পলিইথিলিন প্লাস্টিকের তৈরি এবং এর দন্ডে তামার সূক্ষ্ম তার ও বাহুতে তামার সূক্ষ্ম পাত জড়ানো থাকে । এতে তামার মোট আয়তন ৩৮০ বর্গ মিলিমিটার। এখান থেকে কপার অণু ধীরে ধীরে জরায়ুতে নিঃসৃত হয় । কপার-টি’র লম্বা দন্ডের সাথে ২টি নাইলনের সুতা লাগানো থাকে। কপার-টি ৩৮০এ খুবই কার্যকরী। কপার-টি ৩৮০এ’র প্রথম বছরে গর্ভসঞ্চারের সম্ভাবনা শতকরা ০.৭ ভাগ মাত্র ।
আইইউডি কিভাবে কাজ করে
আইইউডি শুক্রাণু ও ডিম্বাণুর নিষিক্তকরণ প্রক্রিয়াকে বাধা দেয় । আইইউডি জরায়ুতে এবং ফেলোপিয়ান টিউবে কপার অণু, এনজাইম, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং শ্বেতকণিকা (ম্যাক্রোফেজ) বাড়িয়ে দেয়, যা শুক্রাণুর কার্যকারিতা নষ্ট করে দেয় এবং নিষিক্তকরণ প্রক্রিয়াকে বাধা দেয় ।
আইইউডি কাদের জন্য উপযোগী
বাংলাদেশে প্রজননক্ষম যেকোন বিবাহিত মহিলা যার কমপক্ষে ১টি জীবিত সন্তান রয়েছে তিনি আইইউডি ব্যবহার করতে পারবেন।
আইইউডি সুবিধা
- খুবই কার্যকরী (৯৯.৯%) ।
- দীর্ঘমেয়াদি (১০ বৎসর) ।
- প্রয়োগ করার সাথে সাথেই কার্যকর হয় ।
- ব্যবহারে বুকের দুধের কোনো তারতম্য হয় না ।
- পদ্ধতি ছেড়ে দেয়ার সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে।
- হরমোনজনিত সমস্যা নেই ।
- প্রতিদিন ব্যবহারের (কনডম) বা খাওয়ার (বড়ি) ঝামেলা নেই ।
আইইউডি ব্যাবহারের অসুবিধা
- কোনো কোনো গ্রহীতার ক্ষেত্রে প্রথম কয়েক মাস তলপেটে ব্যথা হতে পারে ।
- কোনো কোনো গ্রহীতার ক্ষেত্রে প্রথম কয়েক মাস মাসিকের সময় রক্তস্রাব বেশি হতে পারে ।
- কিছু কিছু ক্ষেত্রে আইইউডি জরায়ু থেকে বের হয়ে আসতে পারে ।
- কদাচিৎ জরায়ু ছিদ্র হয়ে যেতে পারে ।
- পরতে ও খুলতে হলে সেবাদান কেন্দ্রে যেতে হয় ।
আইইউডি কখন ব্যবহার করা যায়
একজন গ্রহীতা আইইউডি কখন ব্যবহার করবেন তা নির্ভর করে তার অবস্থার উপর । নিচে গ্রহীতার বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আইইউডি প্রয়োগের সময় সম্পর্কে বর্ণনা করা হলো ।
| গ্রহীতার অবস্থা | আইইউডি প্রয়োগের সময় |
| মাসিকচক্রের সময় |
|
| পদ্ধতি পরিবর্তন করার সময় |
|
| প্রসব-পরবর্তী সময় |
|
| বাচ্চা বুকের দুধ খাওয়ানোর সময় প্রসবের ৬ মাস এর আগে |
|
| বাচ্চা বুকের দুধ খাওয়ানোর সময় প্রসবের ৬ মাস পর |
|
| বাচ্চা বুকের দুধ না খেলে প্রসবের ৪ সপ্তাহ পর |
|
| কোনো মাসিক স্রাব নেই (প্রসবের সাথে বা বাচ্চার বুকের দুধ খাওয়ার সাথে সম্পর্কিত নয়) |
|
| গর্ভপাতের পর |
|
| জরুরি গর্ভনিরোধক হিসেবে |
|
প্রসবের পর যে সময় আইইউডি প্রয়োগ করা যাবে না
প্রসবের পর ৪৮ ঘন্টা থেকে ৪ সপ্তাহ পর্যন্ত আইইউডি প্রয়োগ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করে না । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিক্যাল বিবেচনার উপযুক্ততা যাচাইয়ে দেখা গেছে যে, তুলনামূলকভাবে উক্ত সময়ে আইইউডি জরায়ু থেকে বের হয়ে যাবার সম্ভাবনা বেশি থাকে।
আইইউডি প্রয়োগের পর যৌনমিলন
কোনো সমস্যা না থাকলে আইইউডি জরায়ুতে স্থাপনের দিন হতেই সহবাস করা যায় । তবে, টেনাকুলাম ধরার স্থানে যে ক্ষতের সৃষ্টি হয়, কনডম ছাড়া যৌন মিলনের ফলে সেখানে সংক্রমণ হবার সম্ভাবনা থাকে । ৭ দিন পর্যন্ত কনডম ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কমে যায় ।
আইইউডি ফলো–আপ
আইইউডি পদ্ধতি গ্রহণকারীকে নিয়মিত ফলোআপ করতে হবে এবং এর জন্য স্বাস্থ্যকেন্দ্রে আথবা সেবা প্রদানকারীর কাছে যেতে হবে। আইইউডি ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে কি-না এবং তা সঠিকভাবে কাজ করছে কি-না তা জানার জন্য ৩ বার ফলোআপ করা হয়, একে নিয়মিত ফলোআপ বলা হয় ।
১ম বারঃ প্রয়োগের ১ মাস পর বা প্রথম মাসিকের পর অথবা ৩-৬ সপ্তাহের মধ্যে
২য় বারঃ প্রয়োগের ৬ মাস পর ± ১ মাস
৩য় বারঃ প্রয়োগের ১২ মাস পর ± ১ মাস
আইইউডি ব্যাবহারের সম্ভাব্য জটিলতা
- অস্বাভাবিক রক্তস্রাব।
- তলপেটে মোচড়ানো বাথা।
- আইইউডি বের হয়ে যাওয়া।
- সুতা হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া।
- তলপেটে প্রদাহ।
আইইউডির পার্শ্বপ্রতিক্রিয়া
- আইইউডি প্রয়োগের সময় সামান্য মোচড়ানো ব্যথা হতে পারে।
- প্রয়োগের প্রথম কয়েকদিন সামান্য রক্তস্রাব ও সামান্য মোচড়ানো ব্যথা হতে পারে।
- প্রয়োগের প্রথম কয়েকমাস দীর্ঘস্থায়ী মাসিক/ স্রাবের পরিমাণ বেশি হতে পারে।
- মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তস্রাব হতে পারে।
What Is an IUD?
An IUD (Intrauterine Device) is a long-acting, temporary contraceptive method that is placed inside the uterus to prevent pregnancy.
Copper-T 380A
The Copper-T 380A is a T-shaped device made of polyethylene plastic.
-
A fine copper wire is wrapped around the vertical stem, and thin copper sleeves are placed on the horizontal arms.
-
The total copper surface area is 380 square millimeters.
-
Copper ions are slowly released into the uterus.
-
Two nylon strings are attached to the lower end of the device.
Copper-T 380A is highly effective. The risk of pregnancy during the first year of use is only about 0.7%.
How the IUD Works
The IUD prevents fertilization by:
-
Increasing copper ions, enzymes, prostaglandins, and white blood cells (macrophages) in the uterus and fallopian tubes
-
Damaging sperm and reducing their ability to fertilize the egg
-
Preventing fertilization rather than affecting hormones
Who Can Use an IUD?
In Bangladesh, any married woman of reproductive age who has at least one living child can use an IUD.
Advantages of the IUD
-
Very effective (about 99.9%)
-
Long-term protection (up to 10 years)
-
Works immediately after insertion
-
Does not affect breast milk
-
Fertility returns immediately after removal
-
Hormone-free (no hormonal side effects)
-
No daily (pill) or per-use (condom) responsibility
Disadvantages of the IUD
-
Lower abdominal pain may occur during the first few months
-
Menstrual bleeding may be heavier during the initial months
-
In some cases, the IUD may be expelled from the uterus
-
Very rarely, uterine perforation may occur
-
Requires a visit to a health facility for insertion and removal
When Can an IUD Be Inserted?
The timing of IUD insertion depends on the woman’s condition:
During the Menstrual Cycle
-
Can be inserted at any time during the cycle
-
Best time: Days 1–7 of menstruation, because:
-
Pregnancy is unlikely
-
Cervix is slightly open and soft
-
Less pain and bleeding occur
-
-
If the woman has not had sexual intercourse since her last period and pregnancy is ruled out, IUD can be inserted at any time
Switching from Another Method
-
Can be inserted immediately if pills, condoms, or implants were used correctly
-
For injectable users, insert before the next injection is due
Postpartum Period
-
After normal delivery:
-
Within 48 hours after placental delivery
-
If not inserted within 48 hours, wait until after 4 weeks
-
-
During cesarean section:
-
Can be inserted at the time of surgery
-
Breastfeeding Mothers (Before 6 Months Postpartum)
-
From 4 weeks to 6 months postpartum, if:
-
The baby is exclusively breastfed
-
Menstruation has not returned
-
-
If menstruation has returned, follow menstrual-cycle timing
Breastfeeding Mothers (After 6 Months Postpartum)
-
If menstruation has not returned: insert anytime after ruling out pregnancy
-
If menstruation has returned: insert according to cycle timing
Non-Breastfeeding Mothers (After 4 Weeks)
-
If menstruation has not returned: insert anytime after ruling out pregnancy
-
If menstruation has returned: insert according to cycle timing
No Menstruation (Not Related to Postpartum or Breastfeeding)
-
Can be inserted any time, if pregnancy is excluded
After Abortion or MR
-
If abortion occurs within the first 3 or 6 months and there is no infection, insert:
-
Immediately or within 7 days
-
-
If more than 7 days have passed:
-
Insert anytime after ruling out pregnancy
-
-
If infection is present:
-
Treat or refer first; use another method temporarily
-
-
After abortion beyond 6 months:
-
Special training is required
-
Otherwise, wait at least 4 weeks
-
As Emergency Contraception
-
Can be inserted within 5 days of unprotected sexual intercourse
When NOT to Insert an IUD After Delivery
The World Health Organization does not recommend IUD insertion between 48 hours and 4 weeks postpartum, because the risk of expulsion is higher during this period.
Sexual Intercourse After IUD Insertion
-
If there are no complications, intercourse can begin on the same day
-
However, small wounds from the insertion instrument may increase infection risk
-
Using condoms for 7 days reduces the risk of infection
IUD Follow-Up Schedule
Regular follow-up is important to ensure proper placement and identify problems.
-
First follow-up:
-
1 month after insertion, or after first menstruation, or within 3–6 weeks
-
-
Second follow-up:
-
6 months after insertion (± 1 month)
-
-
Third follow-up:
-
12 months after insertion (± 1 month)
-
Possible Complications of IUD Use
-
Abnormal bleeding
-
Cramping or lower abdominal pain
-
Expulsion of the IUD
-
Missing or non-palpable strings
-
Pelvic infection
Side Effects of the IUD
-
Mild cramping pain during insertion
-
Light bleeding and cramping during the first few days
-
Heavier or prolonged menstruation during the first few months
-
Spotting or bleeding between periods
Key Counseling Message for CHWs
The IUD is a safe, long-term, hormone-free, and highly effective method. Proper counseling on timing, follow-up, danger signs, and infection prevention is essential for successful use.
